ইসলামের শত্রুদের সাথে মুসলিমদের যে চিরন্তন লড়াই, সময় আর প্রয়োজনের খাতিরে তার রূপ বদলেছে বহুবার। কখনো বাণিজ্য কাফেলায় আক্রমণ, কখনো সম্মুখ যুদ্ধ। কখনো রাতের আঁধারে আততায়ী হয়ে কার্যসিদ্ধি, তো কখনো কবিতার বদলে কবিতা রচনা। প্রাগৈতিহাসিক এ লড়াইয়ের অস্ত্রভাণ্ডারে এক অন্যতম সংযোজন রম্যগল্প।
গল্প লিখে ইসলামবিরোধী কুযুক্তিগুলোর খণ্ডন তো করছেন অনেকেই। “হুজুর হয়ে”-র প্রথম বই হুজুর হয়ে হাসো কেন? –এর গল্পগুলো সেদিক থেকে আলাদা হয়ে আত্মপ্রকাশ করেছে।
- বইয়ের গল্পগুলোর উপজীব্য নব্বইয়ের দশক পরবর্তী কিছু জনপ্রিয় সাহিত্যিক ও টিভি চরিত্র, যারা ইসলামের দৃষ্টিতে পৃথিবীটাকে দেখে।
- আছে বিভিন্ন উৎসবে উপলক্ষে ক্যামেরা এবং মাইক হাতে ছুটে বেড়ানো দু’জন সাংবাদিক। তারা ছক মেলানোর চেষ্টা করে নানান অসঙ্গতির।
- এক গায়কের সাথে গানের লিরিকের ত্রুটি নিয়ে বারবার বারবার বারবার দ্বন্দ্ব বাঁধে এক হুজুরের।
গল্পগুলো নিছক কৌতুক উদ্রেক যেমন করে না, তেমনি ইসলামের শত্রুদের ছুঁড়ে দেওয়া অসার প্রশ্নগুলোকেই কেবল আঘাত করার উদ্দেশ্যেও লিখিত হয় নি। এগুলোতে রয়েছে সমাজের অসঙ্গতিগুলোর উপস্থাপন, পথনির্দেশক সূত্র। আছে তথ্যনির্ভর রসাত্মক সংলাপ।
১২০ পৃষ্ঠার এ বইটি পাবেন সত্যায়ন প্রকাশন-এর ব্যানারে। কেনার জন্য লাগবে সর্বোচ্চ ১৭৫ টাকা (যতদিন না কাগজের দাম বাড়ছে)।
প্রাপ্তিস্থানসমূহ:
- সত্যায়ন সেলস সেন্টার, ১১/১, বাংলাবাজার, ঢাকা-১১০০
- সত্যায়ন ওয়েবসাইট
- আলাদাবই
- ওয়াফিলাইফ
- নিয়ামাহশপ
- পিবিএস
- রকমারি
- বইটই
- কিতাবঘর
- অ্যামাজন
এছাড়াও আপনার কাছের ও দূরের অনলাইন ও অফলাইন বইয়ের দোকানে।
গুডরিডস-এ রিভিউ দেবার জন্য এখানে চাপুন।